সয়াবিন তেল জনপ্রিয় হওয়ার পর থেকে আমরা অনেকেই সরিষার তেলের আসল উপকারিতা ভুলে গেছি। অথচ একসময় সরিষার তেলই ছিল আমাদের রান্নাঘরের প্রধান উপাদান। এখনও বেশিরভাগ বাড়ির রান্নায় ও মালিশে সরিষার তেল ব্যবহার করা হয়। এই তেলের ইতিহাস অত্যন্ত প্রাচীন—খ্রিস্টপূর্ব ৩০০০ সাল থেকেই চিকিৎসাশাস্ত্রে সরিষার তেল ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। ওষুধ হিসেবেও এর ব্যবহার রয়েছে। সরিষার দানা ভেঙে বা গুঁড়ো করে সরিষার তেল তৈরি করা হয়।
বাংলাদেশে প্রধানত তিন ধরনের সরিষা পাওয়া যায়—রাই সরিষা, শ্বেতী সরিষা এবং মাঘি সরিষা। এর মধ্যে মাঘি সরিষা থেকে তৈরি ঘানি ভাঙ্গা প্রথম চাপের তেল স্বাদ ও স্বাস্থ্যের দিক দিয়ে সবচেয়ে উৎকৃষ্ট।
মাঘি সরিষার তেলের রং, ঘ্রাণ, স্বাদ এবং পুষ্টিগুণ সাধারণ সরিষার তেলের থেকে আলাদা। কারণ—সরিষার ধরন ও তেল তৈরির প্রক্রিয়া। মাঘি সরিষা লালচে রঙের হয় এবং এ থেকে পাওয়া তেল হয় কালচে-সোনালি। রাসায়নিক ব্যবহার না করলে এর রঙ আরও গাঢ় থাকে এবং দামও তুলনামূলক বেশি। ভাজাপোড়া ও যে কোনো রান্নায় এই তেল অতুলনীয় স্বাদ যোগ করে।
ঘানি ভাঙা তেল আর মিলের তেল–এর মধ্যে পার্থক্য রয়েছে কাঁচামালের পরিমাণ, পুষ্টিগুণ ও দামের ক্ষেত্রে। ঘানিতে ভাঙা তেলে বেশি সরিষা লাগে, এর ঘ্রাণ ও রঙ থাকে প্রাকৃতিক, পুষ্টিগুণও বেশি এবং মূল্যও তুলনামূলক বেশি।
matirmisty-এর কাঠের ঘানি ভাঙ্গা প্রথম চাপের দেশি মাঘি সরিষার তেল শতভাগ নিরাপদ উপায়ে উৎপাদন করা হয়। এটি রান্নার স্বাদকে আরও সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত করে তোলে। অনেকের মনে প্রশ্ন আসতে পারে—
কেন Matirmisty-এর সরিষার তেল ভালো?
তেঁতুল কাঠের তৈরি ঘানিতে কাঠের সঙ্গে কাঠের ঘর্ষণে সরিষা ভাঙানো হয়, যার ফলে চাপ কম থাকে এবং তাপ উৎপন্নও কম হয়। এই কম তাপে নিষ্কাশিত তেল বেশি পুষ্টিকর, ঘ্রাণে প্রাকৃতিক এবং মানে উৎকৃষ্ট।
দেশি সরিষার তেলের উপকারিতা
- হজমশক্তি বাড়াতে সাহায্য করে, ফলে ওজন নিয়ন্ত্রণে রাখতেও সহায়ক।
- এতে থাকা ওমেগা–৩ ও ওমেগা–৬ ফ্যাটি অ্যাসিড শুধু স্বাদই বাড়ায় না, রক্তে চর্বির মাত্রা কমাতেও সাহায্য করে।
- রান্নার বাইরে মালিশেও দারুণ কার্যকর—বিশেষ করে গরম সরিষার তেল জয়েন্টে ম্যাসাজ করলে ব্যথা, অস্বস্তি বা অসাড়তা কমে।


Reviews
There are no reviews yet.